ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একনেকে বাদ পড়ল ১ হাজার ৪৫৭ কোটি টাকার দুই প্রকল্প স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি মাদক নির্মূলে দরকার শুধু আইন নয়, দরকার কর্মকর্তাদের উদ্যোগ ‘খদর’-এ খাসি না থাকায় ভেঙেছিল বিয়ে, শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল ডিসেম্বরেই স্থানীয় সরকারের ভোট! প্রস্তুতিতে ইসি সিলেট সিটি নির্বাচন ঘিরে সরব রাজনীতি, বিএনপির ৬ ও জামায়াতের ৩ সম্ভাব্য প্রার্থী হজ-ওমরাহে গিয়ে ভিক্ষা বরা যাবে না, পাকিস্তানি নাগরিকদের সতর্কতা মাভাবিপ্রবিতে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে ঢাকার ক্ষোভ, রাষ্ট্রদূতকে তলব শেষ পর্যন্ত সেই জামাল উদ্দিনও চলে গেলেন

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান তার আইনজীবী ও স্বজনরা। পরে দুপুর ২টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেওয়া হয়। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে আবেদনটি গ্রহণ করা হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চার দিনের প্যারোল চাওয়া হয়েছিল। তবে প্রশাসন ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি দিয়েছে।

তিনি বলেন, কারাবিধি অনুযায়ী আরও বেশি সময়ের জন্য প্যারোলে মুক্তির সুযোগ থাকলেও প্রশাসনের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানিয়েছেন, প্যারোলে মুক্তির আবেদন যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। স্বামীর মৃত্যুর পর তার জানাজা ও শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চেয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন কারাবন্দি দীপু মনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬