ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি চাই আনুগত্যের নয়, যোগ্যতার প্রতীক মেয়েকে উত্ত্যক্ত, সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত অবসরের পরও এলজিইডিতে সক্রিয় আবুল কাশেম, সম্পদের উৎস নিয়ে নতুন প্রশ্ন জিয়া হত্যাকাণ্ড তদন্তে ব্যক্তিগত সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন, প্রকাশ্যে ৪৫ বছর আগের কমিশন প্রতিবেদন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর ঘরে নির্যাতন, কর্মক্ষেত্রে নিপীড়ন—নারীর নিরাপত্তা কোথায়? জনসনের বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, ৫৫০ কোটি ডলারে সমঝোতা! লিখিত আশ্বাস না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘আরশোলা’ নেতার

মেয়েকে উত্ত্যক্ত, সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে নিজের ১৮ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রাম্য সালিশে ৩৩ বেত্রাঘাত, গলায় জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আব্দুল লতিফ (৪২) গত প্রায় দুই বছর ধরে নিজের মেয়েকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে মেয়ে বিষয়টি তার চাচা ও জ্যাঠাদের জানালে মঙ্গলবার রাতে সেনবাগ উপজেলা জামায়াত নেতা মাওলানা হানিফ ও ডুমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটুর নেতৃত্বে ভিকটিমের ঘরে একটি গ্রাম্য সালিশ বসে। সালিশে অভিযুক্তকে ৩৩ বেত্রাঘাত, জুতার মালা পরানো ও নাকে খত দেওয়া হয়।

ডমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটু বলেন, মেয়ের অভিযোগের ভিত্তিতে তার বাবাকে ডেকে আনা হয়। দুই পক্ষের কথা শুনে সালিশী বৈঠকে ৫-৬ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়। পরে তাদের সিন্ধান্ত অনুযায়ী অভিযুক্তকে ৩৩ বেত্রাঘাত, জুতার মালা পরানো ও নাকে খত দেওয়া হয়।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, “বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়েকে উত্ত্যক্ত, সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬