ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৫ শিক্ষার্থী

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। টানা ভারী বর্ষণের মধ্যে বুধবার (৮ জুলাই) দুপুরে ক্যাম্প-৫–এর একটি লার্নিং সেন্টারের ওপর পাহাড়ের মাটি ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী মাটিচাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, দুপুর ২টার দিকে ক্যাম্প-৫–এর ব্লক এ-৩ এলাকায় পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মাদ্রাসা ও হিফজ কেন্দ্রের ওপর পড়ে। এতে সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এর আগে টানা বর্ষণের কারণে গত রোববার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির, কক্সবাজার শহর ও পেকুয়ায় পৃথক পাহাড়ধসের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছিল। নতুন এই ঘটনায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৫ শিক্ষার্থী

সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬