ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয় জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী শয্যা সঙ্কট, হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা প্রতিশোধ নয়, জাতীয় ঐক্য গড়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী যশোরে জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এত লোডশেডিং কেন? গ্যাস-কয়লা সংকটেই বাড়ছে বিদ্যুতের ভোগান্তি ইউরোপের পর তীব্র তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ গ্রিডে রেকর্ড চাপ রেকর্ডের পর রেকর্ড মেসির, পেলে-মারাদোনাকেও ছাড়িয়ে নতুন ইতিহাস

জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনাকে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা উচিত নয়। জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এই চেতনার বাস্তবায়নের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, “জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি। চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা নিয়ে ব্যবসা করবে, দেশের মানুষই তাদের উপযুক্ত জবাব দেবে।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে অবস্থান করে পতিত স্বৈরাচারী শক্তি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার এসব অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির রাজনৈতিক পতন ঘটেছে এবং তারা আর দেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬