শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি

- সংবাদ প্রকাশের সময় : ০৩:১২:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
রাউন্ড অব ৩২-এর লড়াই শেষে জমে উঠেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব। শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেনের মতো শিরোপাপ্রত্যাশী দলগুলো।
এবারের রাউন্ড অব ৩২-এ কয়েকটি বড় অঘটনও ঘটেছে। টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মিশর।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে শেষ ষোলোর লড়াই। আর ৮ জুলাই সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব।
শেষ ষোলোর সময়সূচি (বাংলাদেশ সময়)
- ৪ জুলাই, রাত ১১:০০ — কানাডা বনাম মরক্কো
- ৫ জুলাই, রাত ৩:০০ — প্যারাগুয়ে বনাম ফ্রান্স
- ৬ জুলাই, রাত ২:০০ — ব্রাজিল বনাম নরওয়ে
- ৬ জুলাই, সকাল ৬:০০ — মেক্সিকো বনাম ইংল্যান্ড
- ৭ জুলাই, রাত ১:০০ — পর্তুগাল বনাম স্পেন
- ৭ জুলাই, সকাল ৬:০০ — যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম
- ৭ জুলাই, রাত ১০:০০ — আর্জেন্টিনা বনাম মিশর
- ৮ জুলাই, রাত ২:০০ — সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া
শেষ ষোলোর এই আটটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। শক্তিশালী দলগুলোর মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচে চমকের সম্ভাবনা থাকায় বিশ্বকাপের নকআউট পর্ব ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।





















