হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

- সংবাদ প্রকাশের সময় : ০৩:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা ‘স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, “আমরাও চাই শেখ হাসিনা আসুক, নিজের মামলা নিজে লড়ুক। তার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।”
তিনি জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ছাড়া জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা পড়েছে বলে জানান তিনি। এসব প্রতিবেদনের যাচাই-বাছাই শেষে দ্রুতই আনুষ্ঠানিক চার্জ হিসেবে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।
তার ভাষ্য অনুযায়ী, শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ সংশ্লিষ্ট কয়েকটি মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে।

















