ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিলো ডিসি সারওয়ারকে

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে সরকারি গাড়ি সেবা নীতিমালা ভঙ্গের কারণে ৬ লাখ ২৫ হাজার টাকার বেশি জরিমানা করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা অনুযায়ী এ জরিমানা করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গাড়ি সেবা শাখা থেকে চলতি বছরের ২৯ এপ্রিল এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। উপসচিব মঈন উদ্দিন ইকবাল স্বাক্ষরিত ওই চিঠিতে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত টাকা তিনি পরিশোধ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

চিঠির তথ্য অনুযায়ী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের অনুকূলে সরকারি গাড়ি সেবা নগদায়নের জন্য ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণের অনুমোদন দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের ৯০ দিনের মধ্যে বন্ধকী ফরম (‘গ’ ফরম) সম্পন্ন করার নিয়ম থাকলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে তা করেননি।

পরে ২০২৬ সালের ২২ এপ্রিল ‘গ’ ফরম স্বাক্ষর করা হয়। ফলে নির্ধারিত সময় অতিক্রম করে বন্ধকী ফরম সম্পন্ন করায় ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২২ এপ্রিল পর্যন্ত ৫০৭ দিনের জন্য ১৫ শতাংশ হারে জরিমানা আরোপ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, জরিমানার পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ২৫ হাজার ৬৮ টাকা ৪৯ পয়সা। চালানের মাধ্যমে ওই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভিন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিলো ডিসি সারওয়ারকে

সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬