ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তার পানি বিপৎসীমা ছাড়াল, খুলে দেওয়া হলো ব্যারাজের সব জলকপাট

নীলফামারী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপরে।

পাউবো সূত্র জানায়, গত শনিবার (২০ জুন) থেকেই তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি ছিল। উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানির প্রবাহ বাড়তে থাকায় ব্যারাজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা তীরবর্তী বিভিন্ন ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের মানুষ বন্যার শঙ্কায় রয়েছেন। পানি আরও বৃদ্ধি পেলে বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জানান, উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীর তলদেশে পলি জমে যাওয়ায় অল্প পানি বাড়লেই তিস্তা ফুলে ওঠে। নিয়মিত নদীখনন ও ড্রেজিং করা হলে বন্যার ঝুঁকি কমানো সম্ভব বলে তারা মনে করেন।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তার পানি আরও বাড়তে পারে। ফলে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিস্তার পানি বিপৎসীমা ছাড়াল, খুলে দেওয়া হলো ব্যারাজের সব জলকপাট

সংবাদ প্রকাশের সময় : ১১:০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬