ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৭ জুন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার দুই দিন পর, ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা দায়ের করেন। ওসমান হাদির মৃত্যুর পর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) অভিযোগ যুক্ত করার নির্দেশ দেন আদালত।

এরপর চলতি বছরের ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি মামলার বাদী নারাজি আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেন।

ডিবির চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে রয়েছেন এবং বাকি ৬ জন পলাতক বলে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৭ জুন

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬