ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, রামেকে চিকিৎসাধীন

মো. সোহরাব হোসনে সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীতে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) দুপুরে নগরীর তালাইমারী ও কাজলা এলাকার মধ্যে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

আহত শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ (১৬)। তিনি নগরীর কাজলা এলাকার বাসিন্দা নির্মল ঘোষের মেয়ে এবং রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার পর নন্দিনী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) খাতা প্রস্তুতের কাজে যাচ্ছিলেন। পথে তালাইমারী প্রিন্সিপাল পাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করে। এ সময় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে।

ছুরিকাঘাতে নন্দিনীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। তার শরীরের অন্তত পাঁচটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে নন্দিনীর সঙ্গে থাকা বান্ধবীরা এবং স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, নন্দিনীর পরিবারের সদস্যরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, রামেকে চিকিৎসাধীন

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬