ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে আটজন, রাজশাহী বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে একই সময়ে ৮৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩ হাজার ১৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

তুলনামূলক হিসেবে দেখা যায়, ২০২৫ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল অনেক বেশি। ওই বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং প্রাণ হারান ৪১৩ জন।

যদিও চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম, তবুও বর্ষা মৌসুমকে সামনে রেখে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১০

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬