ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর আদর্শ পাঠাগার’।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার চৌরাকররা গ্রামে পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনা থাকলে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজকল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলেও এটিই শেষ নয়। বরং এখান থেকেই নতুন সম্ভাবনার পথচলা শুরু হয়। তাই শিক্ষার্থীদের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি মো. শাহজাহান, সদস্য অনিক হাসান, ওবায়দুল শিকদার, রিপন মিয়া, লিখন আহমেদ, সীমা আক্তার ও নাবিলা আক্তারসহ অন্যরা।

উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে ২০১০ সালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬