ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে সুমন সরদার (৪২) নামে এক বিএনপি নেতার। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামে শশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত সুমন সরদার ধানসাগার ইউনিয়নের শিং বাড়ি এলাকার মৃত আবুল কালাম সরদারের ছেলে। তিনি ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত জেনারেল গ্রামীণ হাসপাতালেরও পরিচালক ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, দুপুরের খাওয়া-দাওয়া সেরে ঘরেই অবস্থান করছিলেন সুমন।এসময় তার স্ত্রী-সন্তানরা বেরাতে গেছিলেন,তার পরিবারের লোকজন একাধিক বার ফোন দিয়ে না পেয়ে তার মেয়ে তাকে ঘরের মেঝেতে শুয়ে থাকতে দেখেন, এরপর চিৎকার দিলে বাড়ির পাশে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলেন তা সঠিকভাবে বলতে পারেননি কেউ।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অন্তরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. শমিনুল হক বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যুর খবর শুনেছেন। এব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, বিএনপি নেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬