ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

ঈদের দিন ঝড়-বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রিতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশজুড়ে যখন ঘরমুখো মানুষের ঢল, তখন আবহাওয়া নিয়ে নতুন শঙ্কার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৭ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় দেশের অধিকাংশ এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ঈদযাত্রায় দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে মহাসড়ক ও নৌপথে যাত্রীদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফেনীতে ৭৮ মিলিমিটার, চট্টগ্রামে ৫৮ মিলিমিটার, ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার এবং ফরিদপুরে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলা ও খুলনায়। মোংলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঈদের পরও ২৯ থেকে ৩১ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের দিন ঝড়-বৃষ্টির শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬