ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মামাতো বোনের প্রেমের জেরে প্রাণ গেল ফুফাতো ভাইয়ের

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের চৌগাছায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু মিয়া (৩০) নামে এক ফার্মেসী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই আশানুর রহমান (৩২)। তাকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিনসাগর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ঝন্টু মিয়া (৩০) উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে এবং আহত আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমান ছেলে।

নিহতের স্বজনরা জানান, গতকাল সোমবার ঝন্টুর মামতো বোন ১৪ বছরের কিশোরী জুঁইকে ভাগিয়ে নিয়ে যায় দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্তি মিয়া‌। এ নিয়ে আজ দক্ষিণসাগর গ্রামে শালিস বৈঠকের উদ্যোগ নেয়া হয়। শালিসে জুঁইকে ফেরত দেবার কথা হয়। কিন্তু শালিস শেষে কথা কাটাকাটির একপর্যায়ে শান্তি মিয়ার পক্ষের আবু উবাইদাসহ কয়েকজন ঝন্টু ও তার চাচাতো ভাই আশানুরকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পরীক্ষা করে ঝন্টুকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশানুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে মামাতো বোনের প্রেমের জেরে প্রাণ গেল ফুফাতো ভাইয়ের

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬