ফুলবাড়ীতে ফেন্সিডিল, ইস্কফ সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ মে) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপি’র সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১ হাজার ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেন।
বিজিবি জানায়, আটককৃত মালামালের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারে কঠোর অভিযান পরিচালনা করা হবে।





















