ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তার বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য রাষ্ট্র ও সমাজব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জয়পুরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আগামী বছরের শুরুতে এনসিপির প্রথম জাতীয় কাউন্সিল জয়পুরহাট ডায়াবেটিক সমিতি: আনোয়ারুল সভাপতি, শামস্ মতিন সম্পাদক কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ফারাক্কা চুক্তি বাস্তবায়নেই বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ হবে সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫

আগামী বছরের শুরুতে এনসিপির প্রথম জাতীয় কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম জাতীয় কাউন্সিল আগামী বছরের শুরুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতারা। শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দলীয় সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন করা হবে কি না—এ বিষয়েও আলোচনা হয়। তবে জোট প্রসঙ্গে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির বেশির ভাগ কেন্দ্রীয় নেতা ২৮ ফেব্রুয়ারির আগে, অর্থাৎ দলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই কাউন্সিল আয়োজনের পক্ষে মত দেন। পরে ভোটাভুটির মাধ্যমে জানুয়ারিতে কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাটি বিকেল ৩টায় শুরু হয়ে রাত ১১টার দিকে শেষ হয়। এতে দলের সদস্যসচিব আখতার হোসেন শুরুতে সভা পরিচালনা করেন, পরে শারীরিক অসুস্থতার কারণে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দায়িত্ব দিয়ে তিনি সভা ত্যাগ করেন।

সভায় সাংগঠনিক কাঠামো পুনর্গঠন নিয়েও ভোটাভুটি হয়। অধিকাংশ কেন্দ্রীয় সদস্য কাঠামো পুনর্গঠনের পক্ষে মত দেন। প্রস্তাব অনুযায়ী দলের ‘মুখ্য সংগঠক’, ‘মুখ্য সমন্বয়ক’, ‘মুখপাত্র’সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি কাঠামো গঠন করা হবে।

নতুন কাঠামো অনুযায়ী সংগঠন পরিচালিত হবে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিব, যুগ্ম সদস্যসচিব এবং আহ্বায়ক কমিটির সদস্যদের মাধ্যমে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদ রাখার সিদ্ধান্ত হয়েছে।

দলীয় নেতারা জানিয়েছেন, কাউন্সিলের আগ পর্যন্ত এই পুনর্গঠিত কমিটিই দায়িত্ব পালন করবে।

সভায় স্থানীয় সরকার নির্বাচনে জোট গঠন ইস্যু নিয়েও আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। উপস্থিত একাধিক নেতা জানান, বিষয়টি নিয়ে মতভিন্নতা থাকায় সিদ্ধান্ত পরবর্তী সময়ে নেওয়া হবে।

সভায় আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আরিফুল ইসলাম আদীবসহ শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী বছরের শুরুতে এনসিপির প্রথম জাতীয় কাউন্সিল

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬