ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।

শনিবার (১৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত মোট ১৫০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

সর্বশেষ মৃত্যুবরণকারী হজযাত্রী হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৭৫ বছর বয়সী মো. এ মজিদ। তিনি মদিনায় মারা যান এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

এ পর্যন্ত মারা যাওয়া ১৫ জন হজযাত্রীর মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫

সংবাদ প্রকাশের সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬