ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে হামে আরও ১২ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪৫১ টাঙ্গাইলকে আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু ফারাক্কার প্রভাবে প্রাণহীন পদ্মা হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি সরকারি কর্মচারীদের রতোয়া নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ঘোড়াঘাটের বাজারে অপরিপক্ক লিচুর ছড়াছড়ি, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা পাঠ্যবইয়ে যুক্ত হবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান গোপালপুরে যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলাকে ঘিরে বিতর্ক পাবনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর ঢাকায় গ্রেফতার

হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে ভুল করে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী টিকা প্রয়োগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।

এছাড়া ভুক্তভোগী পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অভিযোগ অনুযায়ী, ৩৪ মাস বয়সী শিশুটিকে হামের টিকার পরিবর্তে ভুল করে দুই ডোজ র‌্যাবিস (র‌্যাবিক্স) ভ্যাকসিন দেওয়া হয়।

পরিবারের দাবি, বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম শিশুটিকে টিকা প্রদান করেন। যদিও ওই টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন অন্য স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে টিকা দেওয়া হয়।

ভুল টিকা প্রয়োগের পর বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে স্বাস্থ্যকর্মীরা পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬