ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

নিহত আল আমিন সদর উপজেলার পূর্ব বাঁশচড়া গ্রামের বক্তার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে কয়েকজন ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও আল আমিন পানিতে ডুবে নিখোঁজ হন।

পরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর নিশ্চিত করে।

ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালাই এবং পরে মরদেহ উদ্ধার করি।”

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।

অন্যদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ দাবি করেন, অভিযানের সময় কোনো ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেনি এবং নদে ঝাঁপের বিষয়েও তারা অবগত নন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬