ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনটিআরসিএ নিয়োগে বড় পরিবর্তন

নিবন্ধন পরীক্ষা ছাড়াই সরাসরি শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আসছে বড় ধরনের পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শিক্ষক নিবন্ধন সনদ পেতে আলাদা কোনো পরীক্ষা দিতে হবে না। চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই নিয়োগের জন্য বিবেচিত হবেন।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রথমবারের মতো সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, নির্দিষ্ট সময় ঘোষণা না হলেও আগামী এক সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে আশা করা হচ্ছে।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে দেশে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ রয়েছে। যাচাই-বাছাই শেষে এসব পদের জন্য চূড়ান্ত বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। এতে উত্তীর্ণ হলে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা। উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। এরপর চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে নিয়োগের জন্য প্রার্থী নির্ধারণ করা হবে।

নতুন ব্যবস্থায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জন্যই শিক্ষক পদে নিয়োগের সনদ প্রদান করবে এনটিআরসিএ।

বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৬ লাখ শিক্ষক এবং ২ লাখের বেশি কর্মচারী কর্মরত আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনটিআরসিএ নিয়োগে বড় পরিবর্তন

নিবন্ধন পরীক্ষা ছাড়াই সরাসরি শিক্ষক নিয়োগ

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬