সংসদে আইন প্রণয়নে গতি, ইতোমধ্যে পাস ৮৭টি বিল
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য গতি লক্ষ্য করা গেছে। অধিবেশন শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৮৭টি বিল পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার Hafiz Uddin Ahmed Bir Bikrom এবং ডেপুটি স্পিকার Kaiser Kamal-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়।
পাস হওয়া বিলগুলো হলো-
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’; ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এ ছাড়া, আরও কিছু বিল পাস হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রের প্রশাসনিক ও আইনি কাঠামো শক্তিশালী করতেই দ্রুততার সাথে এসব বিল যাচাই-বাছাই শেষে সংসদে পাস করা হচ্ছে।
ত্রয়োদশ সংসদের এই অধিবেশনে পাস হওয়া বিলগুলো দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে জনগুরুত্বপূর্ণ ‘আমানত সুরক্ষা বিল-২০২৬’, বিভিন্ন খাতের সংস্কারমূলক আইন এবং পুরোনো ও রহিত হওয়া আইনগুলোকে যুগোপযোগী করে পুনঃপ্রণয়ন করা বিল।
বিশেষ করে আর্থিক খাত ও জননিরাপত্তা সংশ্লিষ্ট আইনগুলো পাসে সংসদ অগ্রাধিকার দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংসদের চলতি অধিবেশনে ধারাবাহিকভাবে বিল পাসের এই প্রবণতা আইনগত সংস্কার প্রক্রিয়াকে দ্রুততর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
























