ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ? রক্তক্ষয়ী স্বাধীনতার ইতিহাসেই জন্ম আর্জেন্টিনার নীল-সাদা জার্সির যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ না ফেরার দেশে

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ মারা গেছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৭ জুলাই গুরুতর অসুস্থ হয়ে তিনি ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। সেখানে অধ্যাপক এমএ রশিদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। হার্টে ৩টি রিং স্থাপন শেষে তিনি বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোরে ফেরেন। এরপর শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।

রুকুনউদ্দৌলাহর পিতা মরহুম মোকসেদ আলী। নওগাঁয় অগ্রজ আসফউদ্দৌলা’র কাছে শৈশব-কৈশর কাটিয়েছেন রুকুনউদ্দৌলাহ। নওগাঁ কেডি স্কুলে পড়ার সময় বেজে ওঠে মুক্তিযুদ্ধের দামামা।

সে সময় রুকুনউদ্দৌলাহ পরিবারের সঙ্গে ভারতে চলে যান। সেখানে শিলিগুড়িতে প্রশিক্ষণ শেষে ফ্রিডমফাইটার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম ‘দৈনিক সংবাদ’ এর সঙ্গে জড়িত আছেন চার দশক ধরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ না ফেরার দেশে

সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫