ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ? রক্তক্ষয়ী স্বাধীনতার ইতিহাসেই জন্ম আর্জেন্টিনার নীল-সাদা জার্সির যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের বর্ষীয়ান শিল্পী বাসন্তী চট্টোপাধ্যায় আর নেই। মঙ্গলবার (১২ আগস্ট) ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পেটের ক্যানসার, হৃদযন্ত্রে পেসমেকার বসানো, একটি কিডনি অচলসহ নানাবিধ শারীরিক জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। গত ছয় মাস ধরে ছিলেন শয্যাশায়ী।

প্রায় সত্তর বছরের অভিনয়জীবনে থিয়েটার, সিনেমা ও টেলিভিশন—তিন ক্ষেত্রেই সমান দক্ষতা দেখিয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়। মাত্র পনেরো বছর বয়সে রূপালি দুনিয়ায় পা রাখা এই শিল্পী অভিনয় করেছেন উত্তম কুমার, সুচিত্রা সেন ও ছবি বিশ্বাসের মতো কিংবদন্তিদের সঙ্গে। ‘ঠগিনী’ ও ‘আমি সে ও সখা’সহ একাধিক চলচ্চিত্রে তার কাজ প্রশংসিত হয়। সাম্প্রতিক সময়ে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে ‘ব্রজবালা দেবী’ চরিত্রে শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছিল।

গত এপ্রিলেও তিনি ক্যামেরার সামনে ফিরেছিলেন। কিন্তু পাঁজরের চোটের পর হঠাৎই শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। অসুস্থ অবস্থাতেও চিকিৎসার ব্যয় মেটাতে তাকে অভিনয় চালিয়ে যেতে হয়েছিল। মাসে প্রায় ২০ হাজার টাকার ওষুধ ও দামি ইনজেকশনের খরচ নিজেকেই বহন করতে হয়েছে। মেয়ে বিবাহিত থাকায় দেখাশোনায় সীমাবদ্ধতা থাকলেও সহকর্মী ও প্রযোজকদের কাছ থেকে তিনি সহায়তা পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মারা গেছেন

সংবাদ প্রকাশের সময় : ১০:০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫