ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ? রক্তক্ষয়ী স্বাধীনতার ইতিহাসেই জন্ম আর্জেন্টিনার নীল-সাদা জার্সির যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

মা হচ্ছেন ক্যাটরিনা!পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট। টাইট করে বাঁধা পনিটেল। মেকআপের লেশমাত্র নেই! মাস্কে ঢাকা মুখ। একেবারে ধীর গতিতে অতি সন্তপর্ণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর গাড়ি থেকে বেরনোর পর থেকে বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল! ছবিশিকারিদের সুবাদে এমন ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, গাড়়ি থেকে নেমে ধীরে-সুস্থে জেটির দিকে যাচ্ছেন ক্যাটরিনা। সামনে ভিড় ঠেলে স্ত্রীকে জায়গা করে দিচ্ছেন ভিকি কৌশল। দম্পতির পরনে রং মিলান্তি সাদা পোশাক। আর কালো মাস্ক। ক্যামেরা দেখেই ক্যাটরিনা যেন খানিকটা সতর্ক হয়ে গেলেন। একাধিকবার অভিনেত্রীর অস্বস্তি ধরা পড়েছে লেন্সে।

তবে ওই ভিডিওতে নজর কাড়ল অভিনেত্রীর পরনে পোশাক। ঢিলেঢালা কো-অর্ড সেটের একটি মাত্র বোতাম কোনওমতে আটকানো। নেটপাড়ার অনুমান, হয়তো স্ফীতোদরের জন্যই বোতাম আটকাতে পারেননি! কারও বা আবার নজর পড়ল তাঁর হাঁটাচলার দিকে। সবমিলিয়ে ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় বলিপাড়া থেকে নেটপাড়া।

জানা গেছে, ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে আলিবাগে কোয়ালিটি টাইম কাটাতে গিয়েছেন ভিকি-ক্যাটরিনা। গাড়িতে গেলে ঘুরপথে অনেকটা সময় লেগে যেত। সেই কারণেই বোট ধরে আলিবাগের উদ্দেশে রওনা হন তাঁরা।

প্রসঙ্গত,রণবীর-দীপিকা হোক কিংবা রণবীর-আলিয়া থেকে বরুণ-নতাশা, বলিউডের বর্তমান প্রজন্মের তারকাদম্পতিদের প্রায় সকলেই মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস উপভোগ করছেন। সেই প্রেক্ষিতে ভিকি-ক্যাটরিনা অনুরাগীদেরও প্রত্যাশা বেড়েছে। তাদের আবদার, মিষ্টি সেলেব দম্পতির সংসারে এবার খুদে অতিথি আসুক। এর আগেও যদিও ক্যাটরিনার মা হওয়ার জল্পনা শোনা গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা হচ্ছেন ক্যাটরিনা!পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫