ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন নিলামে বিক্রি, বাংলাদেশে এসে আইনি জটিলতায় রুশ তেলবাহী ট্যাংকার টানা বৃষ্টিতে আলুর জমিতে পানি, মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী দেশে পৌঁছেছেন। সোমবার ( ১৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এ ফুটবলার। এর আগে রোববার (১৬ মার্চ) রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছিলেন হামজা।

বাফুফের ৭ জন নির্বাহী সদস্য হামজা ও তার পরিবারকে সিলেট এয়ারপোর্টে ফুল দিয়ে বরণ করেন। সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে সোমবার পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।

বিমানবন্দরে পৌঁছে হামজা চৌধুরী বলেন, অসাধারণ অভিজ্ঞতা। বাংলাদেশকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে। আমরা ম্যাচ জিততে চাই এবং ক্রমান্বয়ে উন্নতি করতে চাই।

তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল তার ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫