ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানার সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর শিশু তাওসীফের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর এলাকার।

নিহত তাওসীফ পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মাসুম হাওলাদারের ছেলে। সে (তাওসীফ) তার নানা বাড়িতে থেকে পূর্ব চরকুতুবপুর এ.কে স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করতো।

বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আড়িয়াল খাঁ নদীর কুতুবপুর খেয়াঘাট এলাকায় নানা কাওসার হোসেনের সঙ্গে গোসল করতে নেমে শিশু তাওসীফ নিখোঁজ হয়। খবরপেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান চালায়। কিন্তু নিখোঁজ শিশুর সন্ধান না পেয়ে বরিশাল নদী বন্দর স্টেশনের ডুবুরী দলের সদস্যদের খবর দেওয়া হয়। ডুবুরী দলের সদস্যরা একদিন চেষ্টা চালিয়ে বুধবার সন্ধ্যায় শিশু তাওসীফের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে নিহত শিশুর মরদেহ স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫