ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির জোটে ক্ষমতার সমীকরণ, সরকার পরিচালনায় অংশ নিতে চান শরিকরা ছাত্র আন্দোলন ঘিরে শাবানা আজমিকে নিয়ে বিতর্ক, বিদেশি অর্থায়নের অভিযোগ ১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই বিচ্ছেদ? বিতর্কে ফরাসি ফুটবলার মাইকেল স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা যমুনার ভাঙনে বন্ধ সড়ক, ১৫ কিলোমিটার ঘুরে চলাচলে দুর্ভোগ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর মোদীর বাসভবনের সামনে ধর্নার চেষ্টা, আটক রাহুল-প্রিয়ঙ্কা ইমন হত্যা মামলায় বাদ পড়া ৩৯ আসামিকে ফের অন্তর্ভুক্তের নির্দেশ দুদকের মামলার আসামিরা ডিজি আব্দুর রহিমের ছত্রচ্ছায়ায় হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে, জেনে নিন ৬ উপায়

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হাতে জিম্মি গ্রাহকরা, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত- ছবি: সংগৃহীত

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে গ্রাহকদেরিজিম্মি করে রেখেছে ডাকাতরা। এ খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকটি ঘিরে রেখেছে পুলিশ ও র‍্যাব। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করে।

জানা গেছে, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে এমন খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এরমধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব এসে উপস্থিত হয়েছে। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে। ব্যাংকের ভেতরে কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাত দল জিম্মি করে রেখেছে। ব্যাংক ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ বিষয়ে বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হাতে জিম্মি গ্রাহকরা, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪