ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

শীতের সাথে বাড়ছে শীতজনিত রোগ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড়। হিম বাতাসের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ বেশি বিপাকে। তীব্র ঠাণ্ডায় কাজের জন্য বাইরে বের হতে পারছেন না তারা।

এদিকে, শীতের সাথে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যার পর কুয়াশা নামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীতের সাথে বাড়ছে শীতজনিত রোগ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪