সংবাদ শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত
সরকার লুৎফর রহমান, গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা রংপুর মহাসড়কে বৈঠাখালী নামক এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৩৬) নিহত হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার কর।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দরবস্ত ইউনিয়নের কোমরপুরের বৈঠাখালী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির মাথা সম্পূর্ণ থেতলে যাওয়ায় তার পরিচয় উদ্ধার করা যায়নি। তবে তার কোমরে থাকা বিভিন্ন জিনিসপত্রের কারণে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।





















