সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা হয়েছে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের নামে একই মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০ জনকে।
বুধবার (৩০ অক্টোবর) সৈয়দ মাহমুদুল হাসান নামে এক বিএনপি কর্মী দুই দফায় গুম হওয়ার অভিযোগ তুলে রাজধানীর শাহজাহানপুর থানায় এই মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ ১৫ বছর শাসন করা শেখ হাসিনার মসনদের। ছাত্র-জনতার ক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এই সাবেক প্রধানমন্ত্রী।






















