সংবাদ শিরোনাম ::
এমপিদের এলাকায় থেকে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পর দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করার নির্দেশনা দেন তিনি।
একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।

























