ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় চাকরি নিয়ে যেতে অভিবাসন ব্যয়ের কোনো টাকা দিতে হবে না নির্বাচিত কর্মীদের। বিমানভাড়া, মেডিকেল পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ-সংশ্লিষ্ট সব খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন বাংলাদেশিকে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে ১১২ জনকে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি’-তে কর্মী নিয়োগের লক্ষ্যে গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন ৪ হাজার ২৯ জন। তাঁদের মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। তাঁদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

তবে লটারিতে নাম উঠলেই মালয়েশিয়া যাওয়ার সুযোগ নিশ্চিত হচ্ছে না। পরবর্তী ধাপে নির্বাচিত ৩০০ জনকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা সরাসরি এসব পরীক্ষা নেবেন। প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা যাচাই শেষে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বোয়েসেল ইতিমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে।

এ নিয়োগের উল্লেখযোগ্য দিক হলো শূন্য অভিবাসন ব্যয়। কর্মীদের মালয়েশিয়া যেতে কোনো অভিবাসন খরচ বহন করতে হবে না। মেডিকেল পরীক্ষা, বিমানভাড়াসহ নিয়োগ-সংশ্লিষ্ট সব ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীরা বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

তিনি আরও বলেন, প্রবাসীকল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও এ উদ্যোগের মাধ্যমে বাস্তবায়নের পথে এগোচ্ছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিতে চায় প্রতিষ্ঠানটি।

এখন প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর পরীক্ষা শেষে চূড়ান্ত ১১২ জনের তালিকা প্রকাশের অপেক্ষা। সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের এ উদ্যোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০

সংবাদ প্রকাশের সময় : ০৯:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬