ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে এইচএসসির ফলাফলে হতাশা,জিপিএ-৫ মাত্র পাঁচজন,এক কলেজ ফলাফল শুন্য! আসামির পরিবারের কাছে কোটি টাকা দাবি, দেশ ছাড়লেন বরখাস্ত প্রসিকিউটর রেজা সরকারকে কড়া বার্তা শফিকুর রহমানের ৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকা নেয়ার সময় আটক সার্ভেয়ার শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান হাসিনা- কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার সহানুভূতিশীল: তথ্য উপদেষ্টা জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি সিআইডির তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল, পরবর্তী তারিখ ৭ ডিসেম্বর কারখানা বন্ধের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসামির পরিবারের কাছে কোটি টাকা দাবি, দেশ ছাড়লেন বরখাস্ত প্রসিকিউটর রেজা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক আসামিকে জামিন পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর পরিবারের কাছে কোটি টাকা দাবির অভিযোগে বরখাস্ত হওয়া প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার দেশ ছেড়েছেন। গত ৩১ অক্টোবর তিনি ইতালির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম তাঁর দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাইমুম রেজা তালুকদারের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে এ ঘটনায় গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ট্রাইব্যুনালের একটি মামলায় আসামিকে জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর পরিবারের কাছে টাকা দাবি করেছিলেন তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। অভিযোগটি সামনে আসার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এ ঘটনা ছাড়াও ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রমের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর। তবে অভিযোগের প্রমাণ পাওয়ার পরও আট মাস পেরিয়ে গেলেও কমিটি প্রতিবেদন দিতে পারেনি।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রসিকিউশন। দণ্ডিত অন্য আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়েও একই ধরনের চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

জুলাই গণঅভ্যুত্থানের মামলায় দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে প্রসিকিউশনের পক্ষ থেকে এটাই প্রথম আনুষ্ঠানিক চিঠি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসামির পরিবারের কাছে কোটি টাকা দাবি, দেশ ছাড়লেন বরখাস্ত প্রসিকিউটর রেজা

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬