ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

১৫-১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমিশন বৃদ্ধি, গ্যাসের সরবরাহ নিশ্চিত করা ও প্রশাসনিক হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন এলপিজির দোকান বন্ধ রাখার এ কর্মসূচি ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় এলপি গ্যাসের সরবরাহ, মূল্য নির্ধারণ, বাজারজাতকরণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করছেন এলপিজি ব্যবসায়ীরা। কমিশনসংক্রান্ত জটিলতা, গ্যাসের সরবরাহে অনিশ্চয়তা এবং প্রশাসনিক হয়রানিসহ বিভিন্ন সমস্যার কারণে তাঁদের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

তাঁদের দাবি, বাজারে সরবরাহ ও মূল্যসংক্রান্ত সমস্যার প্রভাব শুধু ব্যবসায়ীদের ওপরই পড়ছে না, সাধারণ ভোক্তারাও এর কারণে ভোগান্তিতে পড়ছেন। এসব সমস্যার দ্রুত সমাধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে দুই দিনের জন্য এলপিজি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির নেতারা জানান, সাত দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৫-১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬