ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু

ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইনে আবেদন করে দীর্ঘদিন বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় অনেক আবেদন অনিষ্পন্ন থাকছে। এ জট কমাতে সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে আবেদন বাতিল হলেও নতুন করে আবেদনের সুযোগ থাকবে।

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধনের পর ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদনগুলো নিষ্পত্তির প্রক্রিয়ায় আনতে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, অনেক আবেদনকারী অনলাইনে নিবন্ধন করলেও বায়োমেট্রিক তথ্য দিতে আসছেন না। ফলে তাদের আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। আবেদন জমার সংখ্যা বাড়লেও সেগুলোর নিষ্পত্তি হচ্ছে না। এ পরিস্থিতি পর্যালোচনা করে সমন্বয় কমিটির বৈঠকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য ছয় মাস সময় নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

আখতার আহমেদ বলেন, কোনো আবেদন অনির্দিষ্টকাল পেন্ডিং রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। তবে ছয় মাসের মধ্যে তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি পাওয়ার সুযোগ স্থায়ীভাবে বন্ধ হবে না। তিনি পরবর্তী সময়ে নতুন করে আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম জানান, অনলাইনে এনআইডির আবেদন জমা দেওয়ার পর বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে এসএমএস পাঠানো হয় অথবা নির্ধারিত কেন্দ্রে ডেকে পাঠানো হয়। এরপরও কেউ সাড়া না দিলে ছয় মাস পার হওয়ার পর তাঁর আবেদন বাতিল করা হবে।

এদিকে নির্বাচন কমিশনে এনআইডি সংশোধনের জন্য এখন পর্যন্ত ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাকি আবেদনগুলো নিষ্পত্তি করেছে কমিশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬