ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু

মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ; সড়ক ছাড়াতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ছোড়া হয় টিয়ারশেল

নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের শিল্পাঞ্চলে কাটেনি শ্রমিক অসন্তোষ। বুধবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। তাঁদের অবরোধে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল। পরে সড়ক থেকে শ্রমিকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে ওই দুই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা পদক্ষেপ নেয়। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকেরা কিছুটা সমস্যা তৈরি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সদস্যরা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ১০:১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬