ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র করে গণতন্ত্রের সংগ্রাম থামানো যাবে না: অনিন্দ্য ইসলাম অমিত

​শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকা স্বৈরাচারী চক্র ও তাদের সহযোগীদের হুমকি, ষড়যন্ত্র কিংবা নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সমাবেশের আয়োজন করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, “সাহস থাকলে সামনে এসে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। ষড়যন্ত্র, সন্ত্রাস কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে বিএনপির নেতাকর্মীরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে কেউ পার পাবে না।”

সমাবেশে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। এ ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া উচিত নয়।

সমাজকে মাদকমুক্ত করতে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসানুর রহমান শাকিল।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান খান, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ষড়যন্ত্র করে গণতন্ত্রের সংগ্রাম থামানো যাবে না: অনিন্দ্য ইসলাম অমিত

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬