ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুরের ঘটনার পর বিএনপিতে বড় সাংগঠনিক ধাক্কা, বিলুপ্ত ৩ কমিটি; বহিষ্কার ১৪ শিবগঞ্জে ভুটভুটি উল্টে বাবা-ছেলে নিহত, আহত ৭ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে চাঁদা দাবি, মৌলভীবাজারে দুই যুবক গ্রেফতার পুরোনো টার্মিনাল, নতুন চাপ; ফিটনেসবিহীন বাসে ঝুঁকিপূর্ণ যাত্রা এশীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে তামিম! রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় সৃজনশীল প্রতিযোগিতা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন হাদির নামফলক সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ফার্নেস অয়েলের দাম বাড়ল, লিটারে খরচ বাড়ছে প্রায় ১২ টাকা ডেঙ্গুর দাপট কমছেই না, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

শিবগঞ্জে ভুটভুটি উল্টে বাবা-ছেলে নিহত, আহত ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভুটভুটি রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর (পুসকুনি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আয়েস উদ্দিন (৭০), পিতা-মৃত নবাবজান, সাং-পুলিশ মাইল ঝাবু বাজার, শিবগঞ্জ এবং তাঁর ছেলে শরিফুল ইসলাম (৪৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কানসাট থেকে গোমস্তাপুরগামী একটি ভুটভুটিতে করে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। পথে বুড়িপুকুর (পুসকুনি) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভুটভুটিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান এবং ভুটভুটিতে থাকা আরও আটজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আয়েস উদ্দিনের ছেলে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আবু সাঈদ (৩৬), মো. মধু (৬০), মো. আব্দুল হাকিম (৫৫), মো. জব্দুল হক (৪০), মো. হেলাল উদ্দিন (৫৫), মো. কাজেম আলী (৪৭) ও মো. আব্দুল হামিদ চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে ভুটভুটি উল্টে বাবা-ছেলে নিহত, আহত ৭

সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬