ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এশীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে তামিম!

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান পদে পরিবর্তনের সম্ভাবনা ঘিরে আলোচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের নাম। বর্তমান চেয়ারম্যান মহসিন নকভির মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে নতুন চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

এসিসির চেয়ারম্যান পদে সাধারণত পাঁচ পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিরা পালাক্রমে দায়িত্ব পালন করেন। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান—এই পাঁচ দেশই এসিসির পূর্ণ সদস্য। সাধারণ নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের মেয়াদ দুই বছর হলেও সদস্য দেশগুলোর সম্মতি থাকলে তা বাড়ানোর সুযোগ রয়েছে। ভারতের জয় শাহ এর আগে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন।

নকভির বর্তমান মেয়াদ ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত। তবে তাঁর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সমর্থন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের দাবি, পাকিস্তান ছাড়া অন্য পূর্ণ সদস্য দেশগুলোর সমর্থন নকভির পক্ষে নেই।

এই পরিস্থিতিতে পরবর্তী চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতিনিধির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ক্রিকবাজকে এসিসির এক বোর্ড সদস্য জানিয়েছেন, নকভির মেয়াদ শেষে পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ থেকে হওয়ার কথা রয়েছে। আর সেই দৌড়ে তামিম ইকবালের নাম সামনে এসেছে।

ওই কর্মকর্তা আরও জানান, তামিম নিজেও এসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিতে আগ্রহী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে এসিসির সদস্য দেশগুলোর সমর্থন ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার ওপর।

অন্যদিকে, নকভির বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে আরও একটি এশিয়া কাপ-সদৃশ শিরোপা নির্ধারণী টুর্নামেন্টের আয়োজন রয়েছে বাংলাদেশে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এশীয় অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে ভারত বর্তমান চ্যাম্পিয়ন এবং গত দুই আসরেই তারা শিরোপা জিতেছে।

ফলে নকভির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশের মাটিতে আরেকটি এশীয় শিরোপা জয়ের লড়াই দেখার সুযোগ থাকছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এশীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে তামিম!

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬