ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যৌতুকের দাবিতে গৃহবধূকে দগ্ধ, স্বামী-শ্বশুর পলাতক রামগতিতে প্রথমবারের মতো ৬৫৮জন পাচ্ছেন কৃষক কার্ড ১৪ বছরের কিশোরীর বিয়ের অভিযোগ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, শিক্ষকদের গালাগাল: বিএনপি নেতাকে কারাদণ্ড চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মূল্যস্ফীতি কমলেও কাটেনি ঝুঁকি, নীতি সুদহার ৯.৫০ শতাংশই থাকছে অবসরজনিত বিদায়ে আবেগঘন সংবর্ধনা পেলেন কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের দৃঢ় অঙ্গীকার বাবাকে খুঁটিতে বাঁধা দেখেছিল তুবা, এখন স্বপ্ন বিচারক হওয়ার জিয়াউল আহসান-তারেক সাঈদের দুই মামলায় তদন্ত প্রতিবেদন ৩০ নভেম্বর

রামগতিতে প্রথমবারের মতো ৬৫৮জন পাচ্ছেন কৃষক কার্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলার রামগতিতে ৬৫৮জন পাচ্ছেন কৃষক কার্ড। প্রথম পর্যায়ে দেশের ১০টি উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য প্রদান এবং এসব কার্ড বিতরনের উদ্বোধন করবেন তিনি।

অনুষ্ঠানে (লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সাংসদ এবং জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, সাংসদ আবুল খায়ের ভূইয়া, সাংসদ শাহাদাত হোসেন সেলিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ,প্রশাসন এবং বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন এবং সুফলভোগীরা উপস্থিত থাকবেন।

রামগতি উপজেলা নির্বাহি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, দেশের ৭৭টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে কৃষক কার্ড বিতরণ করা হবে। তার মধ্যে প্রথম পর্যায়ে রামগতি উপজেলাসহ দশটি উপজেলায় ১ অক্টোবর কৃষক কার্ড বিতরণ করা হবে। উপজেলার ৬নং চরআলগী ইউনিয়ের ৩টি ওয়ার্ডে ৬৫৮ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রী ফেনীর সোনাগাজি উপজেলায় সর্বশরীরে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করলেও ভার্চুয়ালি যুক্ত হবেন রামগতি উপজেলার সাথে। এ নিয়ে ৩০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তার সভাপতিত্বে স্থানীয় বিএনপি নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি এ কার্যক্রম সফল ও সার্থক করতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী ও পেশার লোকদের সহযোগীতা কামনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামগতিতে প্রথমবারের মতো ৬৫৮জন পাচ্ছেন কৃষক কার্ড

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬