ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগতিতে প্রথমবারের মতো ৬৫৮জন পাচ্ছেন কৃষক কার্ড ১৪ বছরের কিশোরীর বিয়ের অভিযোগ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, শিক্ষকদের গালাগাল: বিএনপি নেতাকে কারাদণ্ড চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মূল্যস্ফীতি কমলেও কাটেনি ঝুঁকি, নীতি সুদহার ৯.৫০ শতাংশই থাকছে অবসরজনিত বিদায়ে আবেগঘন সংবর্ধনা পেলেন কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের দৃঢ় অঙ্গীকার বাবাকে খুঁটিতে বাঁধা দেখেছিল তুবা, এখন স্বপ্ন বিচারক হওয়ার জিয়াউল আহসান-তারেক সাঈদের দুই মামলায় তদন্ত প্রতিবেদন ৩০ নভেম্বর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য তলব

১৪ বছরের কিশোরীর বিয়ের অভিযোগ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজনের অভিযোগে তার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ। একই সঙ্গে কিশোরীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে নিজের কাছে রাখার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দালাল অফিসের গবরানদী সংলগ্ন সাহেবজোত গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সেলামতি এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রাব্বির সঙ্গে তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাথাফাটা গ্রামের এক কিশোরীর ২ লাখ টাকা দেনমোহরে কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে হয় বলে অভিযোগ ওঠে।

কিশোরীর পরিবারের সদস্যদের অভিযোগ, তারা এ বিয়ের বিষয়ে আগে কিছুই জানতেন না। কিশোরীর বাবা রুহুল আমিন মঙ্গলবার দুপুরে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে পরিবারের সদস্যরা জানতে পারেন, কিশোরীর খালু মনির হোসেন ও খালাতো ভাই রবিউল ইসলাম রতনের বাড়িতে মৌলভী ডেকে বিয়ের আয়োজন করা হয়েছে।

কিশোরীর চাচা মকসেদ আলী অভিযোগ করেন, পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে গোপনে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কিশোরী তার ভাতিজি এবং এত অল্প বয়সে তার বিয়ে তারা মেনে নেবেন না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে কিশোরীর খালু মনির হোসেন ও তার পরিবারের সদস্যরা বাল্যবিয়ের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ ঘটনাস্থলে যান। সেখানে ঘটনার সত্যতা পাওয়ার পর বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে নিজের কাছে রাখার শর্তে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে আইন অনুযায়ী কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৪ বছরের কিশোরীর বিয়ের অভিযোগ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬