ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪ বছরের কিশোরীর বিয়ের অভিযোগ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, শিক্ষকদের গালাগাল: বিএনপি নেতাকে কারাদণ্ড চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মূল্যস্ফীতি কমলেও কাটেনি ঝুঁকি, নীতি সুদহার ৯.৫০ শতাংশই থাকছে অবসরজনিত বিদায়ে আবেগঘন সংবর্ধনা পেলেন কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের দৃঢ় অঙ্গীকার বাবাকে খুঁটিতে বাঁধা দেখেছিল তুবা, এখন স্বপ্ন বিচারক হওয়ার জিয়াউল আহসান-তারেক সাঈদের দুই মামলায় তদন্ত প্রতিবেদন ৩০ নভেম্বর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য তলব মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, ময়লার গাড়িতে আগুন

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, শিক্ষকদের গালাগাল: বিএনপি নেতাকে কারাদণ্ড

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদীতে বিদ্যালয়ে ঢুকে এক ছাত্রকে মারধর, কান ধরে ওঠবস করানো এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফ (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ উপজেলার নাঠৈ গ্রামের বাদশা শরীফের ছেলে। চাঁদশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির একজন দায়িত্বশীল নেতার ভাষ্য অনুযায়ী, লিপন ওই ওয়ার্ডের বিএনপির সক্রিয় সদস্য। তার দুই সন্তান রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন জানান, মঙ্গলবার দুপুরে লিপন স্কুলে প্রবেশ করে দশম শ্রেণির ছাত্র সাজ্জাদ ঢালীকে মারধর করেন। পরে তাকে মাঠে নিয়ে কান ধরে ওঠবস করানো হয়। এ সময় শিক্ষকরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করা হয়।

ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই মধ্যে বুধবার দুপুরে আবারও স্কুল ক্যাম্পাসে আসেন লিপন। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে বিদ্যালয়ের লাইব্রেরিতে নিয়ে যান শিক্ষকরা। পরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। পরে তিনি লিপন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

যে কারণে ছাত্রকে মারধরের অভিযোগ

প্রধান শিক্ষক বলেন, সাজ্জাদ ঢালী পাশের আগৈলঝাড়া উপজেলার দাসেরহাট এলাকার বাসিন্দা। সে পড়াশোনার পাশাপাশি কাজ করে নিজের শিক্ষার খরচ নিজেই চালায়। এ কারণে মাঝেমধ্যে তার সব ক্লাসে উপস্থিত থাকা সম্ভব হয় না।

প্রধান শিক্ষকের ভাষ্য, ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগে লিপন আগের দিন সাজ্জাদকে মারধর করে কান ধরে ওঠবস করান বলে তারা জানতে পেরেছেন।

এ বিষয়ে দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ কিংবা তার পরিবারের কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, শিক্ষকদের গালাগাল: বিএনপি নেতাকে কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬