ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ভুটভুটি উল্টে বাবা-ছেলে নিহত, আহত ৭ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে চাঁদা দাবি, মৌলভীবাজারে দুই যুবক গ্রেফতার পুরোনো টার্মিনাল, নতুন চাপ; ফিটনেসবিহীন বাসে ঝুঁকিপূর্ণ যাত্রা এশীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে তামিম! রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় সৃজনশীল প্রতিযোগিতা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন হাদির নামফলক সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ফার্নেস অয়েলের দাম বাড়ল, লিটারে খরচ বাড়ছে প্রায় ১২ টাকা ডেঙ্গুর দাপট কমছেই না, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস, প্রথম স্ত্রীর জামিন

ফার্নেস অয়েলের দাম বাড়ল, লিটারে খরচ বাড়ছে প্রায় ১২ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্তে প্রতি লিটারে দাম বেড়েছে ১১ টাকা ৯২ পয়সা। ফলে এখন থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে হবে ১০৮ টাকা ৭৮ পয়সায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকেই এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ নতুন মূল্য কার্যকর হওয়ায় এক লিটারেই অতিরিক্ত ব্যয় করতে হবে ১১ টাকা ৯২ পয়সা।

বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ ফেব্রুয়ারির আদেশের ভিত্তিতে আন্তর্জাতিক বাজারের ফার্নেস অয়েলের ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্ল্যাটস রেটের গড়, সেপ্টেম্বর মাসে আমদানি করা ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহ করা ফার্নেস অয়েলের দাম বিইআরসি আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতাবলে পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফার্নেস অয়েলের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন ও ভারী শিল্পে জ্বালানি বাবদ ব্যয়ও বাড়বে। তবে এর সামগ্রিক প্রভাব নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কতটা ফার্নেস অয়েল ব্যবহার করে এবং তাদের উৎপাদন ব্যয়ের কাঠামো কেমন—তার ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফার্নেস অয়েলের দাম বাড়ল, লিটারে খরচ বাড়ছে প্রায় ১২ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬