ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির ধাক্কায় সবজির বাজারে আগুন, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ফার্মের ডিম, ব্রয়লার মুরগি ও চালের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। এদিকে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান পাস্তুরিত দুধের দাম বাড়িয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কয়েক মাস ধরে নিত্যপণ্যের বাজারে ওঠানামা অব্যাহত রয়েছে। এর মধ্যে সম্প্রতি ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়ছে সবজিসহ বিভিন্ন পণ্যের দামে।

ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে সবজির দাম কিছুটা কমতির দিকে থাকলেও জ্বালানির দাম বৃদ্ধির ঘোষণার পর আবারও বাড়তে শুরু করেছে।

বাজারে ছোট পটোল ও ঢ্যাঁড়শের দাম বেড়ে প্রতি কেজি ৮০ টাকায় উঠেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। ভালো মানের বেগুন এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। করলার দামও বেড়ে মানভেদে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ঝিঙে, ধুন্দলসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচা পেপে আগের মতোই ৩০ টাকা কেজি এবং কাঁচামরিচের দাম অপরিবর্তিত রয়েছে।

কাওরান বাজারের সবজি বিক্রেতা আরমান বলেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

অন্যদিকে, ফার্মের মুরগির ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা দরে। ব্রয়লার মুরগির মাংসও আগের মতো প্রতি কেজি ১৮৫ থেকে ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

তবে পাস্তুরিত তরল দুধের দাম বেড়েছে। বেসরকারি কয়েকটি কোম্পানি প্রতি লিটারে ১০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। এর আগে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটাও একই পরিমাণ দাম বাড়িয়েছিল।

এদিকে আটা ও ময়দার দামও দুই সপ্তাহের বেশি সময় ধরে বাড়তি রয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়ালেও তা এখনো কমেনি। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও চালের বাজারে এখনো বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানির ধাক্কায় সবজির বাজারে আগুন, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬