ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন সংসদে এক রূপ, বাইরে আরেক রূপ—বিরোধী দলকে নিয়ে এ্যানির মন্তব্য গোসলে নেমে নিখোঁজ, স্লুইসগেটের পানিতে মিলল নারীর মরদেহ জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী রায় না দিয়েও স্থায়ী বিচারপতি! প্রথা ভাঙার নেপথ্যে কে? জাতিসংঘে তারেক রহমান: ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ গড়তে চায় সরকার ক্যান্টনমেন্ট থানার নতুন ওসি গিয়াস উদ্দিন ১০০০ গোলের মাইলফলকে চোখ রোনাল্ডোর, অবসর ভাবনা এখন অতীত চুল কাটার পর ঘাড় মটকান? ‘আরাম’ ডেকে আনতে পারে স্ট্রোকও বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

সংসদে এক রূপ, বাইরে আরেক রূপ—বিরোধী দলকে নিয়ে এ্যানির মন্তব্য

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধী দলের নেতারা সংসদে দায়িত্বশীল ও সুন্দর বক্তব্য দেন, যা শুনে অনেক সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের মনও গলে যায়। তবে সংসদের বাইরে গিয়ে তারা ভিন্ন আচরণ করেন বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, “বিরোধী দল সংসদে গিয়ে সুন্দর সুন্দর কথা বলেন। তাদের বক্তব্যে অনেক সময় প্রধানমন্ত্রীরও মন গলে যায়। কিন্তু বাইরে এসে তারা ১৯৭১ সালের রূপ ধারণ করেন।”

তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলের নেতারা বিভিন্ন স্থানে অশালীন বক্তব্য দিচ্ছেন। ৫ আগস্ট দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বিরোধী দলের কিছু কর্মকাণ্ডের মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে পানি সম্পদমন্ত্রী বলেন, “ভবানীগঞ্জের মা-বোন, মুরব্বিরা কোনো বেহেশতের টিকিট পেয়ে ভোট দেননি। মানুষের আস্থা ও ভালোবাসার কারণেই আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকতে হবে।”

শহীদ মাজহারুল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপতত্ত্বাবধায়ক প্রকৌশলী নাহিদ উজ জামান খান, প্রকল্প পরিচালক ছামিউল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদে এক রূপ, বাইরে আরেক রূপ—বিরোধী দলকে নিয়ে এ্যানির মন্তব্য

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬