ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষপানে তিন শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বাবা হাসপাতালে বিদেশি প্রতিপক্ষদের হারিয়ে ‘জেডএফসি ২’-এ দেশীয় ফাইটারদের জয়জয়কার শিশু কলি ধর্ষণ-হত্যা: আসামির বাড়িতে চার ঘণ্টা বিক্ষুব্ধ জনতার ভাঙচুর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হচ্ছেন পুতুল! ভাইরাল অডিও নিয়ে পুলিশ পরিদর্শক রাকিবুলের বিরুদ্ধে তদন্ত, গঠিত কমিটি নারীসহ ফ্ল্যাট থেকে আটকের পর সাবেক ওসি মাহবুব আলম সাময়িক বরখাস্ত বিএনপির মনোনয়ন পেতে তিন নেতার সাক্ষাৎকার নিষিদ্ধ আ’ লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মৌলভীবাজারে সন্ত্রাসীর ধারালো অস্ত্রাঘাতে গুরুতর আহত যুবক দুমকিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

বিদেশি প্রতিপক্ষদের হারিয়ে ‘জেডএফসি ২’-এ দেশীয় ফাইটারদের জয়জয়কার

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’।

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে থাই বক্সিং (মুয়ে থাই), প্রথাগত বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেয়ার-নাকল (খালি হাতে) বক্সিংয়ের রোমাঞ্চকর বাউট অনুষ্ঠিত হয়। দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান।

আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’এর ​পাঁচটি মূল শিরোপাসহ একাধিক বাউটে বিশ্বমঞ্চের অভিজ্ঞ ফাইটারদের মুখোমুখি হন বাংলাদেশের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা।

​বেয়ার-নাকল বক্সিংয়ে নতুন অধ্যায়
আয়োজনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বেয়ার-নাকল বক্সিং’। গ্লাভস ছাড়া তিন রাউন্ডের এই বিশেষ ও রোমাঞ্চকর বাউটে আমেরিকার বিশ্বখ্যাত ফাইটার উইল চপ মুখোমুখি হন ইরানের মোস্তফা আশৌরির। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বাউটে জয় ছিনিয়ে নেন আমেরিকান উইল চপ। এই বাউটের মাধ্যমে দেশের কমব্যাট স্পোর্টসে এক নতুন পেশাদার যুগের সূচনা হলো।

​শিরোপা ও আন্তর্জাতিক বাউটের ফলাফল

​জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ: মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ।

​আন্তর্জাতিক বাউট: ফিলিপিন্সের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করে জয় পান বাংলাদেশের মনজুর আলম।

​অন্যান্য বাউট: ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও থাইল্যান্ডের থানাপাত তিথামের বিরুদ্ধে লড়ে বিজয়ী হন।

এছাড়া জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা ইন্দোনেশিয়ার কুন্দিমাংয়ের বিরুদ্ধে লড়ে বিজয়ী হন। বাংলাদেশের সিরাজুল রাব্বিকে হারিয়ে জয় লাভ করেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।

খেলার বাইরেও গ্যালারিতে ছিল বিনোদন জগতের তারকাদের বর্ণিল উপস্থিতি। দর্শকদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, মুসাফির সাঈদ বাচ্চু এবং পরিচালক কাজল আরেফিন অমি।

এছাড়া গ্যালারিতে উপস্থিত থেকে লড়াই উপভোগ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ দেশের শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

​বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনা
চলতি বছরের গত এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই দ্বিতীয় আসরটি দেশের কমব্যাট স্পোর্টসকে আরও এক ধাপ এগিয়ে নিল। বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন্দ্র করে এই ধরণের আন্তর্জাতিক আয়োজন কেবল স্থানীয় ফাইটারদের পেশাদার সুযোগই তৈরি করছে না, বরং বিশ্ব স্পোর্টস মানচিত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করছে। প্রথাগত খেলার বাইরে কমব্যাট স্পোর্টসের এই জোয়ার তরুণদের আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদেশি প্রতিপক্ষদের হারিয়ে ‘জেডএফসি ২’-এ দেশীয় ফাইটারদের জয়জয়কার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬