ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে তিন হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা ‘শেখ হাসিনা কালই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব’ ‘পরির মতো মেয়েটা কথা বলতে বলতেই চলে গেল’ দেব-শুভশ্রীর প্রত্যাবর্তনেই কি পরিচালনায় দেব? নিজেই জানালেন নেপথ্যের গল্প চাঁদ ঘিরে শুরু হবে পরবর্তী যুদ্ধ? মহাকাশে মার্কিন সামরিক প্রস্তুতি সান্তাহারে ভুয়া লাইসেন্স প্লেটে টোল আদায়, পৌর কর্মচারীসহ গ্রেপ্তার ২ ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ সাবেক ওসি আটক, একাধিক বিয়ের অভিযোগ থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ইউপি নির্বাচনে প্রার্থী কমাতে কঠোর হচ্ছে ইসি, পাঁচ গুণ বাড়ছে জামানত ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন উদ্যোগ, নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফরের প্রস্তুতি

‘শেখ হাসিনা কালই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়ে তাঁকে আইনের মাধ্যমে গ্রেপ্তারের কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপী বেগমের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুটি হাতকড়া থাকবে।’

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ওপর মানবতাবিরোধী ও অমানবিক আচরণের অভিযোগের বিচার দেশের মাটিতেই হবে। এ জন্য তাঁরা অপেক্ষা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করা হবে। বাংলাদেশের মানুষের ওপর আপনি যে মানবতাবিরোধী অমানবিক আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি।’

তিনি আরও বলেন, ‘আমরা পার্শ্ববর্তী দেশকে অনুরোধ করেছি, অতিসত্বর শেখ হাসিনাসহ তাঁর দোসররা যারা পলায়ন করে আছেন, তাঁদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।’

সাবেক সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সবকিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে।’

শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এ কথাগুলো বলে বিশৃঙ্খলা করার জন্য; যারা ফ্যাসিস্ট আমলের, যারা লুকিয়ে আছেন তারা যাতে পুলকিত হন। এ কারণে এ কথাগুলো বলে।’

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করার ঘটনা এবং জনগণের অর্থ লুটের বিষয়গুলো সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাধান করতে তাঁরা কাজ করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘শেখ হাসিনা কালই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব’

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬