ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেব-শুভশ্রীর প্রত্যাবর্তনেই কি পরিচালনায় দেব? নিজেই জানালেন নেপথ্যের গল্প চাঁদ ঘিরে শুরু হবে পরবর্তী যুদ্ধ? মহাকাশে মার্কিন সামরিক প্রস্তুতি সান্তাহারে ভুয়া লাইসেন্স প্লেটে টোল আদায়, পৌর কর্মচারীসহ গ্রেপ্তার ২ ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ সাবেক ওসি আটক, একাধিক বিয়ের অভিযোগ থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ইউপি নির্বাচনে প্রার্থী কমাতে কঠোর হচ্ছে ইসি, পাঁচ গুণ বাড়ছে জামানত ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন উদ্যোগ, নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফরের প্রস্তুতি জামায়াতের লংমার্চ আওয়ামী লীগকে মাঠে ফেরার সুযোগ দিচ্ছে: রাশেদ খান একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে দলটি: আইনমন্ত্রী

থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে থিম্পু যাওয়ার পথে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় যাত্রাবিরতি করেছেন। তাঁকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

দুই মাসে ভুটানের শীর্ষ নেতৃত্বের দ্বিতীয় যাত্রাবিরতি

প্রায় দুই মাসের মধ্যে ভুটানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ঢাকায় এটি দ্বিতীয় যাত্রাবিরতি। এর আগে গত ২৬ আগস্ট ভোরে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন।

সেদিন সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাক্ষাতে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

সংবাদ প্রকাশের সময় : ০৩:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬