ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের লংমার্চ আওয়ামী লীগকে মাঠে ফেরার সুযোগ দিচ্ছে: রাশেদ খান একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে দলটি: আইনমন্ত্রী আগামি ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবো ভাইরাল অডিও নিয়ে জিজ্ঞাসাবাদ, ডিবি হেফাজতে সাবেক ক্যান্টনমেন্ট থানার ওসি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান আটা-ময়দার দামে নতুন চাপ, চড়া বাজারে মুরগি-ডিম-মাছ একাদশে ফাঁকা থাকবে লাখ লাখ আসন, সংকটে গ্রামের কলেজগুলো মোদির জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা মণিরামপুরে ২৫ বাড়িতে আগুনের খবর ‘ভিত্তিহীন’, বলছে যশোর পুলিশ বিচার বিভাগে বড় রদবদল, বদলি হলেন ৯৯ বিচারক

একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে দলটি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না—সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটি এমন অবস্থান মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, জামায়াতে ইসলামী তা মেনে নিলে অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যেত।

তিনি আরও বলেন, আইন অঙ্গনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এখনো প্রাসঙ্গিক।

অনুষ্ঠানে জামায়াতের আইনজীবীরা উপস্থিত না থাকায় সমালোচনা করেন আইনমন্ত্রী। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি প্রত্যাশিত ছিল বলেও বক্তব্যে ইঙ্গিত দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। তিনি বলেন, জামায়াতে ইসলামীর ভেতরে অনেক সংস্কারের বিষয় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে দলটি: আইনমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬